ভার্চুয়াল বাংলা ফন্ট
আমাকে প্রায়ই একটা সমস্যায় পড়তে হয় বাংলা ফন্ট নিয়ে । কারণ যখনই কোন সাইবার ক্যাফেতে গিয়ে অমিক্রণ ল্যাব কিংবা প্রজন্ম ফোরামে ঢুকতে যাই তখনই কোন বাংলা অক্ষর দেখতে পাই না। আবার ফন্ট ডাউনলোড করে ইনষ্টল করব সে সুবিধাও সব সময় ক্যাফের পিসি তে পাওয়া যায় না admin Access না থাকার জন্য। এ সমস্যার জন্য ওমর ওসমান তৈরী করেছেন ভার্চুয়াল বাংলা ফন্ট ইনষ্টলার। বেশ সুবিধা জনক এটা। যে কোন লিমিটেড মোডে ইনস্টল করার পর ট্রে থেকে রান করে । কাঝ শেষে স্বয়ংক্রিয় ভাবে আনইনস্টল হয়ে যায় । এককথায় দারুণ কাজের জিনিস।
ঠিকানা এখানে ......




